ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

খুলনায় ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার এক আসামি শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করা হয়েছে।শুক্রবার (২৪ মার্চ) দুপুরে মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে।আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ওসি আরও জানান, নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।শিরোমনি পুর্বপাড়ার মো. নাদের বলেন, জুম্মা নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আনসার শেখ। মসজিদ থেকে ৫০ গজ আসার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা খ. ম. লিয়াকত আলীর বাড়ির সামনে মোটরসাইকেলে ওত পেতে থাকা দুই জন তাকে লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩