ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

চলমান বিতর্ক নিয়ে আফ্রিদি যা বললেন

অন্তর্বর্তীকালীন বোর্ড প্রধান নাজাম শেঠির বিস্ফোরক মন্তব্যে তোলপাড় পাকিস্তান ক্রিকেট। তিনি বলেছেন, অন্তর্বর্তী নির্বাচক প্যানেল জাতীয় দলের নেতৃত্ব থেকে বাবর আজমকে সরাতে চেয়েছিলেন! আর সেই প্যানেলের অন্তর্বর্তী প্রধান ছিলেন শহীদ আফ্রিদি। তাই অনেকেই মনে করেছেন, এর পেছনে কলকাঠি নেড়েছেন আফ্রিদি।   বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হওয়ায় আফ্রিদি সার্বিক বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়ায়।টুইটারে আফ্রিদি বলেছেন, নাজাম শেঠি তার কথা মোটেও বলেননি। অর্থাৎ ওই বিতর্কে তিনি জড়িত নন বলেই জানিয়েছেন। আফ্রিদি লিখেছেন, ‘আমি নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে বাবরের অধিনায়কত্বের বিষয়ে আমাকে জড়িয়ে বা ইঙ্গিত করে কিছু বলেননি। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় সেসব পরিষ্কার করেছেন। তাই বিতর্ক এখানেই শেষ। বাবর ও তার দলকে নিউজিল্যান্ড সিরিজের জন্য অনেক শুভকামনা।’একটি ইউটিউব চ্যানেলে শেঠি বলেছিলেন, নতুন নির্বাচকরা বোর্ডে যোগ দেওয়ার আগে আফ্রিদির প্যানেল বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তবে নতুন নির্বাচকরা আসার পর ওই সিদ্ধান্তে পরিবর্তন আসে।নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজের জন্য নির্বাচক প্যানেলের প্রধান হন আফ্রিদি। নাজাম বলেছেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি বানিয়েছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে তারা আমাদের বলেছিল কিছু পরিবর্তন আসা প্রয়োজন এবং বাবরের জায়গায় অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়ার দরকার।’তবে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি বলে জানিয়েছেন নাজাম, ‘তবে দ্রুত নির্বাচকরা আসার পর বললো বাবরের স্থলাভিষিক্ত ঘোষণার দরকার নেই। আমি তাদের বললাম, তোমরা সিদ্ধান্ত পাল্টাতে পারো।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

চলমান বিতর্ক নিয়ে আফ্রিদি যা বললেন

আপডেট সময় ১২:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩