ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সাংবাদিক শাকিলকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় ৩ জনের কারাদণ্ড

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলমকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় তিন আসামির চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। একইসঙ্গে আপিলের শর্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দিয়েছেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুর রহিম, জব্বার ও জাকির হোসেন। তারা সম্পর্কে আপন তিন ভাই।

খালাসপ্রাপ্তরা হলেন— শাওন হাওলাদার, অভি ও হাবিবুর রহমান।

মঙ্গলবার (৩০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহজাহান মজুমদার (ফেরদৌস) এসব তথ্য জানিয়েছেন।

এদিকে রায়ে সংক্ষুব্ধ হয়ে বাদী শাকিল হাসান বলেন, ‘আমরা আশা করেছিলাম আসামিদের সর্বোচ্চ সাজা হবে। রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারের দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম। রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হন এবং ক্যামেরা ভাঙচুর করেন। হামলা থেকে বাঁচতে তারা পাশের একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বাধা দেওয়ায় প্রাণে বেঁচে যান শাকিল।

এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এরপর ২০১৭ সালের ৬ জুন ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম।

মামলার আসামিরা হলেন- শাওন হাওলাদার,আব্দুর রহিম,অভি,হাবিবুর রহমান, জব্বার, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম ও ইলিয়াস হোসেন।

এরপর ২০১৮ সালের ৪ জানুয়ারি আসামি জাহাঙ্গীর আলম ও ইলিয়াস হোসেনকে অব্যাহতি দিয়ে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিচার চলাকালীন ১২ জন আদালতে সাক্ষ্য দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সাংবাদিক শাকিলকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় ৩ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৪:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩