ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

বাহুমূল অতিরিক্ত ঘামে? জেনে নিন ১২ টিপস

প্রচণ্ড গরমে ঘাম হওয়া স্বাভাবিক। তবে অনেকেই আছেন যারা অতিরিক্ত ঘামের সমস্যায় ভোগেন, বিশেষ করে বাহুমূলের অংশে। অতিরিক্ত ঘামের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং পোশাকের নির্দিষ্ট অংশ দ্রুত নষ্ট হয়ে যায়। পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতেও। কিছু টিপস অনুসরণ করলে বাহুমূলের ঘাম কমে যাবে অনেকাংশেই।

১। গরমের সময় সুতি বা লিনেন পোশাক বেছে নিন। এসব কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে। ফলে ঘাম কম হয়।

২। অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত প্রসাধনী ব্যবহার করুন। এগুলো ঘাম হওয়া কমাতে সাহায্য করে।

৩। রাতে ঘুমানোর আগে বাহুমূলে অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার করুন। এটি কিন্তু ডিওডোরেন্ট নয়। ডিওডোরেন্টের কাজ ঘামের দুর্গন্ধ দূর করা। আর অ্যান্টিপারসপিরেন্টের কাজ হচ্ছে ঘাম বের হয় যে গ্রন্থিগুলো দিয়ে, সেগুলোকে আটকে দেওয়া। অর্থাৎ ঘাম কমাতে সাহায্য করে এটি।

৪। বাহুমূল পরিষ্কার রাখুন সবসময়। ব্যাকটেরিয়া এবং গন্ধ দূর করতে প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে নিন অংশটি। অবাঞ্ছিত লোম পরিষ্কার করুন নিয়মিত। ঘাম কম হবে।

৫। স্নান করে সঙ্গে সঙ্গে গায়ে পোশাক চাপাবেন না। স্নান শেষে প্রাকৃতিক বাতাসে শরীর শুকালে তারপর পোশাক পরুন।

৬। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে ও ঘাম কম হবে।

৭। অতিরিক্ত আঁটসাঁট পোশাক পরবেন না। ঢিলাঢালা পোশাক পরুন এই গরমে।

৮। উদ্বেগ কমানোর জন্য ইয়োগা বা মেডিটেশন করতে পারেন। কারণ স্ট্রেসের কারণে আমাদের ঘাম বেশি হয়।

৯। পুনঃব্যবহারযোগ্য এক ধরনের প্যাড পাওয়া যায় ঘাম শোষণ করার জন্য। পোশাকের ভেতরে বাহুমূলের কাছে এটি ব্যবহার করতে পারেন। এতে ঘামের কারণে পোশাক নষ্ট হবে না।

১০। অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার খাবেন না। এড়িয়ে চলুন বাড়তি ক্যাফেইন গ্রহণও। এসব খাবার আমাদের ঘাম বাড়ায়।

১১। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুগ্ধজাত খাবার খান বেশি করে। এছাড়া শাকসবজি, ফল, অলিভ অয়েল, বাদাম, ওটস, গ্রিন টি ও মিষ্টি আলু খান। এসব খাবার ঘাম কমাতে সাহায্য করে।

১২। যদি কোনও প্রচেষ্টাই কাজে না আসে তবে চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

বাহুমূল অতিরিক্ত ঘামে? জেনে নিন ১২ টিপস

আপডেট সময় ১২:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩