ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

নাদিম হত্যার প্রধান আসামি বাবু চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

জামালপুরের বহুল আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে রেজাউল করিম ও মনিরুজ্জামানকে চারদিন, জাকিরুল ইসলাম তিনদিন করে রিমান্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন। তিনি এ মামলার প্রধান আসামিকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি দুজনকে চারদিন এবং একজনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত ১০টায় বাড়ি ফেরার পথে স্থানীয় পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। উপর্যুপরি নির্যাতন করে অন্ধকারে ফেলে রাখা হয় তাকে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

নাদিম হত্যার প্রধান আসামি বাবু চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৫:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩