ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীতে চা খেয়ে ফেরার পথে বখাটেদের ছুরিকাঘাতে মো. লিমন মিয়া (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দশটায় মৃত ঘোষণা করেন।

লিমন বর্তমানে ৫ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৯ /ই বাসায় ভাড়া পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা আব্দুল খালেক একজন রিক্সা চালক। তাদের বাড়ি জামালপুর জেলার সদর থানার গৈনাতপুর এলাকায়। লিমনের আগামী বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

নিহত লিমন মিয়ার বন্ধু লিয়ন বলেন, আমরা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে জহুরা মার্কেটের সামনে থেকে চা খেয়ে বাসায় ফিরছিলাম। এ সময় এলাকার কয়েকজন বখাটে ছেলে ওবায়দুর ও মমিনুলসহ তিনজন লিমনকে ডাক দেয়। পরে লিমন তাদের ডাকে সাড়া না দেয়ায় লিমনকে গালিগালাজ শুরু করে। পরে লিমন এ নিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র লিমনের বুকে ঢুকিয়ে দেয়। পরে লিমন কে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে জানিয়েছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩