ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

ইতালি ছেড়ে সৌদি আরবের কোচ হলেন মানচিনি

সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো মানচিনি। এ মাসের শুরুতে ইতালির দায়িত্ব ছাড়ার পর ২৫ মিলিয়ন ডলারে তিনি সৌদির সাথে চুক্তি করেছেন

গত বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে আলোড়ন তৈরি করেছিল সৌদি আরব। বিশ্বকাপে সৌদির দায়িত্ব থাকা হার্ভে রেনার্ড ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নিয়েছেন।
তাই কোচবিহীন ছিল সৌদি আরব।

৫৮ বছর বয়সী মানচিনির অধীনে ইতালি ২০২০ ইউরো শিরোপা জিতলেও কাতার বিশ্বকাপের বাছাইপর্বের বাঁধা পেরুতে পারেনি। চার বছরের জন্য সৌদি আরবের সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর মানচিনি বলেছেন, ‘সৌদি আরবের জাতীয় দলের কোচের প্রস্তাব পাওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি বিশ্বাস করি, এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ।

সৌদিতে আসতেই দেশটির প্রথম ইতালিয়ান কোচ হলেন মানচিনি। এছাড়া সৌদি জাতীয় দলের ৪৯তম কোচ ও ১৯তম ইউরোপিয়ান কোচ তিনি। সৌদি আরবের কোচ হিসেবে মানচিনির প্রথম মিশন হবে কোস্টারিকা। আগামী ৮ সেপ্টেম্বর নিউক্যাসলের মাঠ সেইন্ট জেমস পার্কে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। ১২ সেপ্টেম্বর আরেকটি প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

সৌদি আরবের টুইটারে এ মানচিনিকে নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘ইউরোপে ইতিহাস গড়েছি, এখন সৌদি আরবের হয়ে ইতিহাস গড়ার পালা।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

ইতালি ছেড়ে সৌদি আরবের কোচ হলেন মানচিনি

আপডেট সময় ০৫:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩