ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ভারত সফরে আসবেন জো বাইডেন

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনে অংশ নিতে আগামী ৭ সেপ্টেম্বর দেশটি সফর করবেন তিনি। শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জি-২০ জোটের বর্তমান প্রেসিডেন্ট ভারত আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের স্বাগত জানাবে। এদিকে সম্মেলনের ফাঁকে জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার নয়া দিল্লি সফর করবেন। ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে আগামী শনি ও রোববার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাইডেন। সম্মেলনে তিনি ও জি-২০ অংশীদাররা পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক নানা ধরনের প্রভাব প্রশমনের পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন জি-২০ জোটের নেতারা। এর পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ দারিদ্র্যের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াইয়ের জন্য বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন তারা।
প্রসঙ্গত, সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্রে সফরের সময় বাইডেন জানিয়েছিলেন, তিনি সেপ্টেম্বরের জি-২০ শীর্ষ সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছেন। তবে বাইডেন গেলেও জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন যোগ দেবেন না বলে ইতিমধ্যে মস্কোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সে সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি-২০-তে হাজির থাকতে পারবেন না। তার পরিবর্তে নয়া দিল্লি যাবেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। অনিশ্চয়তা রয়েছে জি-২০-তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগদান নিয়েও।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ভারত সফরে আসবেন জো বাইডেন

আপডেট সময় ১০:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩