ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

প্রেমের টানে ভারতে গিয়ে বাংলাদেশী যুবক শ্রীঘরে

প্রেমের টানে ভারতে গিয়ে বাংলাদেশী যুবক শ্রীঘরে । আবদুল সুফিয়ান নামে বাংলাদেশি এক যুবক প্রেমের টানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। তাকে সহযোগিতার জন্য সঙ্গে আসেন রুবা আখতার নামে এক বান্ধবী। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেমিক আবদুল সুফিয়ানের হাত ধরে বাংলাদেশে ঘর সংসার করার স্বপ্ন ছিল ভারতের পশ্চিমবঙ্গের এক কিশোরীর। মূলত তাকেই দেশে নিয়ে আসতে ভারতে প্রবেশ করেছিলেন ওই বাংলাদেশি প্রেমিক। তার হাত ধরে ঘর ছাড়েন ভারতীয় ওই তরুণী। কিন্তু কিশোরীর পরিবারের অভিযোগ তার বয়স ১৬ এবং সে নাবালিকা।

কিশোরীর পরিবারের অভিযোগ, কিশোরীকে ‘অপহরণের’ চেষ্টা করছিল ওই বাংলাদেশি যুবক। এমন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। আর প্রেমের আড়ালে ওই কিশোরীকে ‘পাচারের’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক ও কিশোরী গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আট মাস আগে সুফিয়ানের সঙ্গে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার ওই তরুণীর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। বাংলাদেশ গিয়ে ঘরসংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে যায় ওই কিশোরী। ২৭ আগস্ট ‘নিখোঁজ’ হয়। পরদিন কুমারগ্রাম থানা পুলিশের কাছে এ বিষয়টি লিখিতভাবে জানায় তার পরিবার। এরপরই তার খোঁজে নামে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের ধারণা- পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে ওই কিশোরী।

পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে আসামে তার অবস্থান শনাক্ত করে। সুফিয়ান ও রুবা আখতারকে বুধবার মেঘালয়ের শিলং থেকে আসা একটি বাস থেকে আটক করে পুলিশ। বাসটি থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। তাদের তিনজনকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও ফুসলিয়ে অপহরণের মামলা করে এবং শনিবার আলিপুরদুয়ার জেলা দায়রা ও জজ আদালতে পাঠায়। আদালত অভিযুক্তদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

তবে পাচারের অভিযোগ মিথ্যা দাবি করেছেন আবদুল সুফিয়ান। তিনি বলেন, ‘ওই মেয়েটি আমার সঙ্গে ঘুরতে গিয়েছিল। পাচার করার অভিযোগ সত্য নয়।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

প্রেমের টানে ভারতে গিয়ে বাংলাদেশী যুবক শ্রীঘরে

আপডেট সময় ০২:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩