ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ছাত্র জনতার উপর হামলা সুনামগঞ্জে এমপি মানিকের ২ দিনের রিমান্ড

মান্নার মিয়া স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সুনামগঞ্জের আলোচিত দ্রুত বিচার মামলায় ৩ আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও ৩০ আসামীর জেলগেটে জিজ্ঞাসাবাদে আদেশ প্রদান করা হয়।
সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক জনাব নির্জন কুমার মিত্র আসামীদের এই রিমান্ড মঞ্জুরের এই আদেশ প্রদান করেন।
আসামীদের মধ্যে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মহিবুর রহমান মানিককে ২ দিনের রিমান্ড, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও রিগ্যান আহমদের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৩০ আসামীকে ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
মামলার অপর ৩ আসামীর রিমান্ড প্রার্থনা করা হয়নি।
রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল জানান, এই মামলায় ৩৭ জনকে এপর্যন্ত আটক করা হয়েছে। এর মধ্যে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত আছেন।
প্রসঙ্গত গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের গুলিতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এঘটনায় সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ পুর্বক অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ৭/২৪ মোকদ্দমা দায়ের করা হয়।

মান্নার মিয়া শান্তিগঞ্জ
(সুনামগঞ্জ)
২১/১০/২৪

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ছাত্র জনতার উপর হামলা সুনামগঞ্জে এমপি মানিকের ২ দিনের রিমান্ড

আপডেট সময় ০১:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪