ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

হাওড়ে রাস্তা নির্মাণ, প্রশংসায় ভাসছেন শিশির মনির

  • আনোয়ার হোসাইন
  • আপডেট সময় ০৯:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় হাওড়ে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও দিরাই-শাল্লা(সুনামগঞ্জ-২)আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
গত ১৫ই ফেব্রুয়ারি তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের ১৬০০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়।এতে উপকারভোগী গ্রামের প্রায় ৭০০ কৃষক। হাওড়ের রাস্তাটি নির্মাণে ব্যয় হয় ৭ লাখ টাকা।
রাস্তার কাজ শেষ হওয়ায় ২২মার্চ(শনিবার)সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে যান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এসময় স্থানীয়রা নিজস্ব অর্থায়নে কাজ করায় তাদের সুবিধার কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন শিশির মনিরের।
রাস্তা পরিদর্শন শেষে স্থানীয়রা বলেন,আমাদের হাওড়ের অবহেলিত গোপাট(রাস্তা) নির্মাণ করেছেন নিজস্ব অর্থায়নে। তিনি উকিল মানুষ থাকেন ঢাকায়। অতচ লক্ষ লক্ষ টাকার কাজ করেছেন আমাদের অবহেলিত রাস্তায়।আমাদের গ্রামের কৃষকদের প্রতি ভালোবাসায় প্রমাণ করে তিনি মানুষের প্রকৃত বন্ধু। মানুষের প্রকৃত বন্ধু তারাই যারা নিঃস্বার্থ কাজ করেন।আমরা শুনেছি দিরাই-শাল্লার যেখানেই বিভিন্ন সমস্যা সেখানে তিনি সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো চেষ্টা করছেন।আমরা সত্যিই উনার কাছে ঋণী। যদি কোনদিন আমাদের সুযোগ হয় উনার জন্য কাজ করার সেদিন আমাদের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকবো।
এসময় আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন,আমি শহরে থাকলেও গায়ে মিশে আছে গ্রামের কাঁদা মাটির গন্ধ। আমার মনে পরে সেই ছোট্র সময়ে ধান ক্ষেতের আইলে হাটার কথা।আমরা যারা উচ্চশিক্ষিত, যারা শহরে বন্দরে থাকি তাদের উচিৎ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ানো। আমার নিজের দায়বদ্ধতা থেকে এটুকু করেছি।আমি কিছু পাওয়ার জন্য করিনি।আমার মনে হয় মা-মাটির গন্ধ মাখা গ্রামের মানুষদের অধিকার আছে আমার উপর।তাই নিজের দায়বদ্ধতা থেকে ছোট্র ছোট্র কাজ করার চেষ্টা করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,সাখাওয়াত আলী,মাওলানা আবির হোসেন,মুকিত মিডা,আবুল বাশার,হেলাল মিয়া,রুবেল মিয়া প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

হাওড়ে রাস্তা নির্মাণ, প্রশংসায় ভাসছেন শিশির মনির

আপডেট সময় ০৯:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫