ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

যুবদল নেতাকে না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পুত্রকে বাসায় না পেয়ে ৬৭ বৎসরের বৃদ্ধ পিতাকে লাটি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে  তাকে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুর বাড়িতে অজ্ঞাত কয়েকজন হামলা চালিয়েছে। ফয়সালকে খুঁজে না পেয়ে হাতাহাতির সময় তার বৃদ্ধ বাবা মিল্লাত হোসেন (৬৭) মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ৩৮ নম্বর ওয়ারী থানায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়েছে। প্রায় অর্ধশতাধিক লোক আমাকে হত্যা করতে আমার বাড়িতে যায়। কিন্তু তারা আমাকে খুঁজে না পেয়ে বাড়ি ভাংচুর করে।

বাড়ি থেকে বের হওয়ার সময় তারা আমার বাবার মাথার পেছনে কিছু একটা দিয়ে আঘাত করে। এর ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। সারা বাড়ি রক্তে ভেসে গেছে। আমার বাবা একজন সাধারণ নিষ্পাপ মানুষ। তিনি কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

যুবদলের সাবেক এই নেতা অভিযোগ করেন, তার এক মামাকেও তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, এখনো তাকে পাওয়া যায়নি।

প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে বাবার মৃত্যু হয়েছে দাবি করে তিনি বলেন, আমি জানি এই হত্যার বিচার পাব না। তারপরও বাবার হত্যার বিচার চাই। যারা আমার নিরপরাধ বৃদ্ধ বাবাকে হত্যা করেছে তারা যদি এই পৃথিবীতে বিচার না পায়, একমাত্র ঈশ্বর আছেন, তিনি অবশ্যই চূড়ান্ত বিচার করবেন। আমি কোন দেশে আছি? মানুষ হত্যা? আমাদের কি পরিবার নিয়ে বসবাস করার এবং সঠিকভাবে রাজনীতি করার অধিকার নেই?’

ওয়ারী থানার ডিউটি অফিসার জানান, ঘটনার খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ হাসপাতালে যায়। হাসপাতাল থেকে এখনো কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। এছাড়াও এ ব্যাপারে এখনো কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। মামলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

যুবদল নেতাকে না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২