ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ওমরাহ’র পর এবার মন্দিরে শাহরুখ

চলতি মাসের শুরুতে তিনি সৌদিতে ওমরাহ করতে গিয়েছিলেন। সে সময়ে সাদা পোশাকে নিরাপত্তারক্ষীদের মাঝে ক্যামেরাবন্দি হন শাহরুখ।। কিন্তু এবার ছবির নতুন গান ‘বেশরম রং’ মুক্তির আগে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে হাজির বলিউডের বাদশা। আর সেই খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়। দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফেরার প্রস্তুতি। ‘পাঠান’-এর নতুন গান ‘বেশরম রং’ মুক্তির আগেই মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে হাজির শাহরুখ খান। লোককথায় বলে, এই দেবী নাকি খুবই জাগ্রত। বন্ধুদের সঙ্গে মাতার দর্শন করতে মন্দিরে হাজির হন বলিউডের বাদশা। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে শাহরুখের মন্দির দর্শনের ভিডিয়ো।
অনেকে বলছেন, সামনেই তার একগুচ্ছ ছবি মুক্তি পাবে। তাই তিনি বিভিন্নভাবে আলোচনায় থাকার জন্য এমনটা করছেন। এদিকে আজ (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর পর আবারও নিজের সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন কিং খান। শেষ তাকে দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘জিরো’ সিনেমায়। বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি সেই সিমেনা। তারপর একাধিক সিনেমায় ক্যামিও করলেও পূর্ণদৈর্ঘের সিনেমা মুক্তি হয়নি। ২০২৩ সাল শাহরুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’, তিনটি সিনেমা আগামী বছর মুক্তি পেতে চলেছে। দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ওমরাহ’র পর এবার মন্দিরে শাহরুখ

আপডেট সময় ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২