ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদশীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় জোহানসবার্গের সোয়েটোর মিডল্যান্ডস এলাকায় এ ঘটনা ঘটে। তার মরদেহ সে দেশের বারাগওয়ানা হাসপাতালে রাখা হয়েছে।

মো. হারুন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় এলাকার মো. আবিদ মিয়ার ছেলে। তিনি সাত ভাই এক বোনের মধ্যে সবার ছোট।

স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় মিডল্যান্ডসে নিজের প্রতিষ্ঠানে ডাকাতের হামলার শিকার হয়ে প্রাণ হারান মো. হারুন। রাতে মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। হারুনের মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিহত হারুনের পারিবারিক সূত্র জানায়, বড় দুই ভাই দক্ষিণ আফ্রিকা থাকার সুবাধে ৮ বছর আগে জীবিকার সন্ধানে সেও পাড়ি জমান সে দেশে। এরমধ্যে দুবার দেশে এসেছিলেন। কিছুদিন আগে সোয়েটো এলাকায় নিজে একটি প্রতিষ্ঠান চালু করেন। দেশে তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রবাসীরা জানান, শনিবার সন্ধ্যায় নিজের প্রতিষ্ঠানে বসা ছিলেন হারুন। এ সময় সে দেশি কয়েকজন অস্ত্রধারী তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। বাধা দিলে হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। পর স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদশীর মৃত্যু

আপডেট সময় ০৩:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩