ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

কৃষিকাজের আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মাদারীপুর সদর থানা পুলিশ  ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।  উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার মৃত সোমেদ দর্জির ছেলে আবুল দর্জি (৬২) ও তার স্ত্রী রানু বেগম (৪৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল দর্জি কৃষিকাজের আড়ালে মাদক ব্যবসা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুলাই) রাতে মাদারীপুর সদর থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল আবুল দর্জির বাড়িতে অভিযান চালায়।

এ সময় আবুল দর্জি ও তার স্ত্রী রানুকে আটক করা হয়। পরে আবুলের লুঙ্গির ভাঁজে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে ৬০০ পিস ইয়াবা ও তার স্ত্রী রানু বেগমের ব্লাউজের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে আরও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক দম্পতির ছেলে সুজন দর্জি কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর মডেল থানার উপপরির্দশক (এসআই) মো. হিমেল রানা বাদী হয়ে আটক দম্পতি ও তাদের ছেলে সুজন দর্জিকে (৩০) আসামি করে মাদক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই দম্পতি ও তার ছেলে গৃহস্থালীর কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ওই দম্পতি ও তাদের ছেলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। উদ্ধার হওয়া আলামতসহ ওই দম্পতিকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

কৃষিকাজের আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট সময় ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩