ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী ‘রাতের ভোট’ নিয়ে যা বললেন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই। রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগুবি গল্প মানুষ বিশ্বাস করে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না মন্তব্য করেন।

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এলাকাবাসীর দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। জনগণের ভোটে যারা বিজয়ী হবে তারাই সরকার পরিচালনা করবে।

অভাবগ্রস্ত দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের জন্য আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইদুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, সুনামগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।

পরে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবন উদ্বোধন করেন।

এছাড়া তিনি এলজিইডি বাস্তবায়নে ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসির কাজ ও ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে ৯ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী ‘রাতের ভোট’ নিয়ে যা বললেন

আপডেট সময় ০৯:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩