ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ঐক্যমতে বাইডেন-শি জিনপিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে মুখোমুখি বৈঠক করেছেন । এ সময় বিভিন্ন বিষয়ে দুই দেশে চলমান বিরোধ শান্তিপূর্ণ উপায়ে কমিয়ে আনতে ঐকমত্য হয়েছেন তারা।

স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) বিকেলে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট বাইডেন ও শি ‘শান্তিতে ঐকমত্য’ হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে তুমুল প্রতিযোগিতা ও দ্বন্দ্ব থাকবেই বলে চীনা প্রেসিডেন্টকে জানান বাইডেন। কিন্তু দুই দেশের এসব বিষয়ে সংঘাতে জড়ানো উচিত না বলেও তিনি মন্তব্য করেন।

শি’র সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার যে হুমকি দেওয়া হচ্ছে, সেটি কোনোভাবেই যৌক্তিক নয় বলে তারা একমত হন। বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধে জড়ানো উচিত হবে না বলেও তারা একমত।

বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ শীর্ষ সম্মেলন আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তার আগেই বিশ্বের শক্তিধর এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হলো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ঐক্যমতে বাইডেন-শি জিনপিং

আপডেট সময় ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২