ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

সিলেটে বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৬৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, শহর রক্ষা বাঁধ নির্মাণ ছাড়া বন্যা থেকে সিলেট শহরকে রক্ষা করা সম্ভব নয়।
এজন্য অন্তত ১০ হাজার কোটি টাকার প্রকল্প দরকার। একইসাথে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার(৩০ডিসেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স আইডিয়া কর্তৃক বাস্তবায়িত বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেটে প্রতিবছর বন্যা হয় এটি যেন অনেকটা নিয়ম হয়েই দাঁড়িয়েছে। এজন্য আমাদেরকে প্রতিবছরই বন্যার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
বিশেষ করে অল্প বৃষ্টিতেই সুরমার পানি বৃদ্ধি পেয়ে শহরে বন্যার সৃষ্টি করে। তাই স্লুইস গেইট ও বঁাধ নির্মাণ অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মিঠামইন কোন সড়ক নয় এটি একটি দৃষ্টিনন্দন বাঁধ। যে বাঁধ আজ সিলেটবাসীর গলার কাঠা। এ বাঁধের কারনেই সিলেটে ভয়ানক বন্যার সৃষ্টি হয়।
এছাড়া যেকোন দুর্যোগ প্রশমনে সকলে মিলে কাজ করারও আহ্বান জানান তিনি। ইউএসএআইডির অর্থায়নে সেভ দ্যা চিলড্রেনের সার্বিক সহযোগিতায় আইডিয়ার বাস্তবায়নে উক্ত প্রকল্পটি সিসিকের ১০,২৩ ও ৩৯ নং ওয়ার্ডে দুর্যোগ, ঝুকি হ্রাস প্রশমন এবং দুর্যোগ বিষয়ে স্থানীয় সংস্থাগুলোর নেতৃত্ব বৃদ্ধি ও ঝুকি হ্রাসে কাজ করবে। আইডিয়ার প্রজেক্ট অফিসার রুবা খানমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সচিব আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিলেটের ডিআরআরও আব্দুল কুদ্দুছ বুলবুল, ফায়ার সার্ভিসের স্টশন অফিসার বেলাল আহমদ,সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি মিজানুর রহমান ও আইডিয়ার পরিচালক নাজিম আহমদ।
অনুষ্টানে সিসিডিএমসির সদস্য, ওয়ার্ড ডিএমসির সদস্য ও সমমনা দুর্যোগ বিষয়ে কাজ করা প্রতিষ্টানের প্রতিনিধি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

সিলেটে বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেট সময় ১০:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪