ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন মহাদেশের ছয় দেশে

২০৩০ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বকাপের শততম বছরের এই আসরটির স্বাগতিক দেশ হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে যে লাতিন আমেরিকায় বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু, সেই লাতিনেও থাকছে বিশ্বকাপের ছোঁয়া। আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে এই বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি খেলবে নিজ নিজ দেশে। ফিফার ইতিহাসে এটাই প্রথমবার যে, তিন মহাদেশের ছয়টি দেশে হবে সেই বিশ্বকাপ।

লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে শুধু শুরুর তিনটি ম্যাচই আয়োজন করবে। এই দেশগুলো নিজেদের প্রথম ম্যাচগুলো খেলবে নিজেদের দেশেই। মূলত বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে অভিনব উপায়ে লাতিন আমেরিকায় ফেরানো হচ্ছে বিশ্বকাপকে। ১৯৩০ সালে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে শুরু হয়েছিল বিশ্বকাপের আসর।। আগামী বছর ফিফার কংগ্রেসে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এই পৃথিবীতে ফিফা ফুটবলের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করছে। ২০৩০ বিশ্বকাপ সেই ঘটনার সেলিব্রেশন করতে চলেছে। বিশ্ব ফুটবলের প্রতিনিধিত্বকারী ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ পালনের বিষয়ে ঐকমত হয়েছে।

ইনফান্তিনো জানিয়েছেন, ‘২০৩০ সালে আমাদের বিশ্বকাপ গোটা বিশ্বে এক অনন্য পদচিহ্ন রাখবে। তিনটি মহাদেশ-আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা, ছয়টি দেশ-আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়েতে হবে এই বিশ্বকাপ।’

বিভিন্ন মহাদেশে বিশ্বকাপকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ফিফা কাজ করছে আগে থেকেই। এর অংশ হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপকে কেবল এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের দেশগুলোকেই আয়োজক বিবেচনা করা হবে বলে জানিয়ে দিয়েছে ফিফা। এরই মধ্যে সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে তাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। এ ছাড়া চীনও আয়োজক দেশ হওয়ার লড়াইয়ে নাম লেখাতে পারে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন মহাদেশের ছয় দেশে

আপডেট সময় ০১:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩