ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ২৪ ডটকম’

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ভিত্তিক অনলাইন সংবাদপোর্টাল দ্য নিউজ ২৪ ডটকম।
১৩ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে দ্য নিউজ ২৪ ডটকমকে নিবন্ধন দেওয়া হয়েছে।
এর আগে নিবন্ধনের জন্য প্রাথমিক অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। পরে নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে তথ্য অধিদফতরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, দ্য নিউজ কর্তৃপক্ষের হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত ওই সনদে উল্লেখ করা হয়েছে— সরকার নির্ধারিত সকল শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ‘সারাদেশে সবার সাথে’ স্লোগানে যাত্রা শুরু করে দ্য নিউজ ২৪ ডটকম। শুরু থেকেই একঝাঁক তরুণ, মেধাবী ও পেশাদার সংবাদকর্মী এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। পোর্টালটি তথ্যের স্বাধীনতা, জনস্বার্থ ও পেশাদার সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে সঠিক সংবাদ পরিবেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ২৪ ডটকম’

আপডেট সময় ১১:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫