ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

ইউক্রেনের এক হামলাতেই ৮৯ রুশ সৈন্য নিহত

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এ হামলার কারণ হিসেবে রুশ সেনাদের মোবাইল ব্যবহারকে দায়ী করছে রাশিয়ান সামরিক বাহিনী।

বুধবার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা থাকার পরও সৈন্যরা ফোন ব্যবহার করায় শত্রুরা তাদের শনাক্ত করতে পেরেছে।

গতকাল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ৬৩ সৈন্যের প্রাণহানির কথা বলা হলেও আজ বিবিসি প্রতিবেদনে ৮৯ জনের কথা বলা হয়েছে। তবে, মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ না করলেও ইউক্রেনের এই হামলাতেই সবচেয়ে বেশি সৈন্য হারিয়েছে রাশিয়া।

যদিও ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার স্বীকার করা সংখ্যাটির চেয়েও অনেক বেশি মৃত্যু হয়েছে। এই হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জন।

রাশিয়া জানিয়েছে, নববর্ষের দিন স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে একটি ভোকেশনাল কলেজে মার্কিন-নির্মিত হিমারস রকেট সিস্টেম থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এগুলোর মধ্যে দুটি গুলির মাধ্যমে ভূপাতিত করা হয়েছিল।

রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিন নিহতদের মধ্যে ছিলেন, বুধবার ভোররাতে টেলিগ্রামে এক বিবৃতিতে প্রতিরক্ষা সামরিক বাহিনী জানিয়েছে।

এ হামলায় রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিন নিহত হয়েছেন। বুধবার ভোররাতে টেলিগ্রামে এক বিবৃতিতে প্রতিরক্ষা সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এছাড়াও বিবৃতিতে একটি তদন্ত কমিশন ঘটনের কথা বলা হয়েছে। তদন্তে মোবাইল ফোন ব্যবহারকারীদের শনাক্ত করে শাস্তির কথাও জানান তারা।

এদিকে রাশিয়ার আইনপ্রণেতা ও সিনেটের সাবেক চেয়ারম্যান সের্গেই মিরোনোভ এ ঘটনায় রুশ বাহিনীর নিরাপত্তায় ঘাটতি ছিল বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেনাদের নিরাপত্তার বিষয়টিকে অবহেলা করেছে। ’

এজন্য তিনি দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

ইউক্রেনের এক হামলাতেই ৮৯ রুশ সৈন্য নিহত

আপডেট সময় ১১:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩