ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করলেন ফায়েজ

ওসি মো. মাকছুদুল আলম বলেন, ‘মোবাইল উদ্ধার করতে চাইলে থানায় জিডি করা প্রয়োজন। তিনি থানায় যোগাযোগ না করায় ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বিভিন্ন সময় চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করছি। ফায়েজ মিয়ার দুইটি মোবাইল উদ্ধার করতে ওই চোরকেও শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’ঘর থেকে দুটি মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করে সাড়া ফেলেছেন এক ব্যক্তি।৬৫ বছর বয়সী মো. ফায়েজ মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। তিনি একজন পান দোকানদার।খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ দিন আগে ফায়েজের ঘর থেকে একটি স্মার্ট ও একটি বাটন মোবাইল চুরি হয়ে হয়। এরপর গত শুক্রবার তিনি কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার বলেন, ‘এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।’ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, ‘পান বিক্রি করে যা লাভ হয়, তা দিয়েই কোনোরকমে খেয়েপড়ে বেঁচে আছি। আমার বসত ঘর থেকে চোরেরা দুটি মোবাইল চুরি করে নিয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। মনেও অনেক কষ্ট পেয়েছি। তাই মাইক ভাড়া করে এনে চোরদের ইচ্ছামতো গালিগালাজ করেছি।’বুধবার দুপুরে ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, ‘গত ৬ মাস আগে সংসারে অভাবের কারণে সমিতি থেকে ১০ হাজার টাকা এনেছিলাম। তখন ঘর থেকে টাকাগুলো চুরি হয়ে যায়। সেই টাকা এখনও পরিশোধ করতে পারিনি। এরমধ্যে এবার দুইটি মোবাইল চুরি হওয়ায় মনে প্রচণ্ড কষ্ট পেয়েছি। মোবাইলের জন্য বিবাহিত দুই মেয়েসহ জামাইদের সঙ্গে যোগাযোগও করতে পারিনি।’তিনি আরও বলেন, ‘আমার মনে হয় এলাকার কোনো লোক মোবাইল চুরি করে নিয়ে গেছে। তাই চোরদের লজ্জা দিতে ও ইতিহাস সৃষ্টি করতেই মাইক দিয়ে ইচ্ছেমতো গালাগালি করেছি।’কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডি করেননি বলেও জানান ফায়েজ মিয়া।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘মোবাইল উদ্ধার করতে চাইলে থানায় জিডি করা প্রয়োজন। তিনি থানায় যোগাযোগ না করায় ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বিভিন্ন সময় চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করছি। ফায়েজ মিয়ার দুইটি মোবাইল উদ্ধার করতে ওই চোরকেও শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করলেন ফায়েজ

আপডেট সময় ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩