ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানাধীন এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশি এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে লাশটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত জালাল উদ্দিন (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়- জালাল উদ্দিন গত রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ডাউকি শহরে যায়। সেখানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করে।

এসময় গোয়াইনঘাট থানা পুলিশ, মেঘালয়ের ডাউকি থানা পুলিশ, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজিবির তামাবিল ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাশটি বিজিবি’র নিকট হস্তান্তরের পর বিজিবি গোয়াইনঘাট থানা পুলিশের নিকট লাশটি হস্তান্তর করে। পরে গোয়াইনঘাট থানা পুলিশ লাশটি তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

আপডেট সময় ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩