ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

জিএম কাদেরের মোবাইল চুরি: চক্রের ৫ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের মোবাইল ফোন চুরির মামলায় চোরচক্রের পাঁচ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন পুলিশ। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- আজিজুল (২০), আজিজ (২১), ইসমাইল (২৪), সুবল চন্দ্র ঘোস (৩২) ও সানাউল (৩২)।সম্প্রতি সময়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ পরিদর্শক রুবেল শেখ। মামলাটি বিচারের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে বদলি করা হয়েছে। সেখানে এ মামলার বিচারকার্য অনুষ্ঠিত হবে।মামলার চার্জশিটে বলা হয়েছে, গতবছরের ৭ সেপ্টেম্বর বিমানবন্দর থানার থার্ড টার্মিনাল সামনে থেকে চোরচক্রের দুই সক্রিয় সদস্য আজিজুল ও আজিজকে গ্রেফতার করা হয়। আজিজুল ফোনটি চুরি করে; যা পরে গ্রেফতারকৃত ইসমাইলের কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করে দেয়। এমন তথ্য পাওয়ার পর ওই দিন হাতিরঝিল থানা এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয়। ইসমাইল মোবাইল ফোনটি আবার ২০ হাজার টাকায় গ্রেফারকৃত সানাউলের কাছে বিক্রি করে। তার দেওয়া তথ্যে বসুন্ধরা সিটি থেকে সানাউলকে গ্রেফতার করা হয়। সানাউল আবার ওই ফোনটি ২২ হাজার টাকায় গ্রেফারকৃত সুবলের কাছে বিক্রি করে। পরে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট রাত ১১টায় বিমানবন্দর থানার থার্ড টার্মিনালের সামনে থেকে অজ্ঞাতনামা চোরের দল জিএম কাদেরের ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় বিমানবন্দর থানায় জিএম কাদেরের গাড়িতে থাকা তৈয়ব বাদী হয়ে একটি মামলা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

জিএম কাদেরের মোবাইল চুরি: চক্রের ৫ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

আপডেট সময় ১১:৫৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩