ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

দিরাই থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

দিরাই থানা পুলিশের অভিযানে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত এজাহারনামীয় আসামি মজিদ মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি দিরাই থানার সিংহনাথ পটলপাড়া গ্রামে। দিরাই থানার এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জানুয়ারি রাতে কাচপুর (বিসিক) এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে আজ বুধবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ৪ নভেম্বর ২০২৪ খ্রি. রাতে অভিযুক্ত মজিদ মিয়া তার পাশের বাড়ির এক কিশোরীর (১৫) ঘরের পেছনের দরজার টিন কেটে ভেতরে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় ভিকটিমের মুখ ও হাত ওড়না দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তার মামাতো বোনের সহায়তায় মুক্ত হয়ে ভিকটিম পরিবারকে বিষয়টি জানায়।
ঘটনার পর ভিকটিমের পিতা আজির উদ্দিন দিরাই থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর থেকেই দিরাই থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মজিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

দিরাই থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫