ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

আলহামদুলিল্লাহ আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম-ফেরদৌস

ডেস্ক রিপোর্ট

স্বপ্নের পদ্মা সেতুতে বাস চলাচল করছে এক বছরের বেশি সময় ধরে। আর মঙ্গলবার (১০ অক্টোবর) খুলেছে রেল চলাচলের পথ। দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ট্রেনে পদ্মা পার হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌস আহমেদও।

বিশেষ এই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আজ ইতিহাসের পাতায় নাম লিখলা। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

এদিকে, সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়ে ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।

পদ্মা সেতুতে রেল চলাচলের মাধ্যমে রেলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এল রাজধানী ঢাকার কাছাকাছি। রেলপথে ঢাকা-খুলনার দূরত্ব কমলো ২১২ কিলোমিটার। স্বল্প সময়ে যাত্রী ও পণ্য পরিবহনে সম্ভাবনার দুয়ার খুলে গেল।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান এই চিত্রনায়ক ফেরদৌস। এর আগে, নায়ক ফারুকের মৃত্যুর পর তার নির্বাচিত আসন ঢাকা ১৭-এর উপ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন ফেরদৌস। কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

আলহামদুলিল্লাহ আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম-ফেরদৌস

আপডেট সময় ১১:১৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩