ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

সুনামগঞ্জ জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।
সভায় পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উপস্থিত পুলিশ সদস্যদের সমস্যা ও সুপারিশ উপস্থাপন করা হয়। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকারসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জুন/২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমন সংক্রান্ত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

সুনামগঞ্জ জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫