ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

“জনস্বার্থে নিউজ24 ডট কম” এর শুভ উদ্বোধন

“সত্য প্রকাশের প্রত্যাশায় ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশনাই আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে  আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল “জনস্বার্থে নিউজ24 ডট কম” এর।

এতে সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে রয়েছেন সাংবাদিক নেছারুল হক খোকন, প্রধান উপদেষ্ঠা হিসেবে শহিদুল ইসলাম নজরুল, প্রধান সম্পাদক হিসেবে শামসুজ্জামান ঝুনু, পত্রিকাটির সম্বনয়কারী শাহজাহান সিরাজ, এবং নির্বাহী সম্পাদক হিসেবে মোস্তাহার মিয়া মোস্তাক।

আজ সকাল 10টায় সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি কলেজ রোডস্থ নিজ অফিসে কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র বিশ্বজিৎ রায় ও অন্যান্যরা  কেক কেটে “জনস্বার্থে নিউজ24 ডট কম” এর শুভ উদ্বোধন করেন।

“জনস্বার্থে নিউজ24 ডট কম” এর নির্বাহী   সম্পাদক ও এম,কে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাহার মিয়া মোস্তাক এর প্রাণবন্ত সঞ্চালনায় এবং পত্রিকাটির সম্বনয়কারী ও ডিএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। তিনি বলেন, আমি বিশ্বাস করি অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় “জনস্বার্থে নিউজ24 ডট কম”  অনলাইন পত্রিকা সম্পূর্ণ দল নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর এর ভূমিকা পালন করবে। পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি, তাই যেকোন পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ। থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। তাই আমি আশা করি “জনস্বার্থে নিউজ24 ডট কম” সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে।

পোর্টালটির নির্বাহি সম্পাদক মোস্তাহার মিয়া মোস্তাক বলেন, শক্ত কলমে লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজে যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে সমাজের জন্য কাজ করতে গেলে প্রতিকূলতা আসতেই পারে। শত প্রতিকূলতাকে অতিক্রম করে সুপ্ত প্রতিভার বিকাশে সমাজের অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকদের বেশি অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এজন্য তিনি সাংবাদিক সহ সমাজের সকলস্থরের মানুষের নিকট সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে শাহজাহান সিরাজ বলেন, “জনস্বার্থে নিউজ24 ডট কম” সর্বদা জনগণের কথা বলবে, সত্য প্রকাশে এগিয়ে থাকবে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো মানুষের মৌলিক অধিকার। মানুষের এই অধিকার নিয়ে কাজ করে যাবে। সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিরাই জগদল কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়, দিরাই সরকারি কলেজের সহকারী প্রফেসার রফিকুল ইসলাম, প্রভাষক অঞ্জন দাস, জাফর সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শামসুল ইসলাম খেজুর, সদ্য সদস্য সচিব সাংবাদিক মোজাহিদুল ইসলাম সরদার, দিরাই 71 টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকারিয়া হোসেন জুসেফ, সিলেটের সমাচার এর নির্বাহী সম্পাদক বদরুজ্জামান বদরুল,  সমাজকর্মী আলমগীর হোসেন, সাংবাদিক রবিনুর, এবং আরো উপস্থিত ছিলেন নিকলেশ তালুকদার, মিলিক মিয়া, মিলন মিয়া, নাছির উদ্দিন প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

“জনস্বার্থে নিউজ24 ডট কম” এর শুভ উদ্বোধন

আপডেট সময় ০৩:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২