ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস
৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

বিএনপি নেত্রী সুলতানা আহাম্মেদের বিরুদ্ধে মামলা

বিএনপি নেত্রী সুলতানা আহাম্মেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও  ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুলতানাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন পল্টন মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মু. আশরাফুল আলম।

সুলতানা আহাম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য।

তার নামে পল্টন মডেল থানায় আজ ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলা হয়েছে।

রাজধানীর গুলাশানের বাসা থেকে সুলতানাকে আটক করেছে র‌্যাব-৩। আজ তাকে আদালতে তোলা হয়।

সুলতানার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হেয় প্রতিপন্ন’ করতে ‘বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য’ দিয়েছেন এবং ‘বিচার বিভাগকে হেয়’ করে বক্তব্য দিয়েছেন। গত ১ নভেম্বর বিএনপির কর্মসূচিতে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এজাহারে আরও বলা হয়েছে, সুলতানা ‘তার নিজ দলীয় কেন্দ্রীয় নেতাদের পরামর্শে পূর্ব পরিকল্পিতভাবে’ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করার মাধ্যমে তাদের মানহানী করেছেন এবং ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা অবনতিসহ আর্ন্তজাতিক অঙ্গনে স্বাধীনতা যুদ্ধ, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে’ এমন বক্তব্য প্রচার করেছেন।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত মূল মদদদাতা ও চক্রান্তকারীদের গ্রেপ্তারের স্বার্থে সুলতানা আহাম্মেদকে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

বিএনপি নেত্রী সুলতানা আহাম্মেদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২