ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আজ সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করেছেন তিনি। 

আজ সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব সেতুর উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ, বরিশাল, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সেতুগুলো নির্মিত হয়েছে।

প্রায় ৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সেতুর মধ্যে সবচেয়ে বড় সেতু সুনামগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নে, এর দৈর্ঘ্য ৭০২ মিটার। বাকি সেতুগুলোর মধ্যে ৮টি সেতুর দৈর্ঘ্য ১০১ মিটার করে, ২০টি সেতুর দৈর্ঘ্য ৫১ থেকে ১০০ মিটার এবং ৭২টির সেতুর দৈর্ঘ্য ১৬ থেকে ৫০ মিটার।

এ ১০০টি সেতুর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সেতু খাগড়াছড়ি জেলায়, এখানে মোট ৪২টি সেতু নির্মাণ করা হয়। এরপরের অবস্থানে রয়েছে সুনামগঞ্জ, এখানে মোট ১৭টি সেতু নির্মাণ করা হয়েছে।

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলায় ৪টি করে সেতু; রাজবাড়ী ও নেত্রকোনা জেলায় ৩টি করে; মানিকগঞ্জ, শেরপুর, পটুয়াখালী, বগুড়া ও চট্টগ্রাম জেলায় ২টি করে সেতু উদ্বোধন করা হয়।

এছাড়া এর বাইরে মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নোয়াখালী ও বান্দরবান জেলায় একটি করে সেতু উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সেতুগুলো বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেন।

অনুষ্ঠানে শত সেতুর ওপর একটি ভিডিও-ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

জনস্বার্থে নিউজ 24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আজ সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২