ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

বাংলাদেশী ব্যাটসম্যানদের মানসিক চিকিৎসার প্রয়োজন: ওয়াসিম আকরাম

বাংলাদেশী ব্যাটসম্যানদের, বিশেষ করে ব্যাটারদের মানসিক চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক পাক অধিনায়ক ওয়াসিম আকরাম। সহজ সমীকরণের খেলা ছিলো বাংলাদেশে-পাকিস্তানের মধ্যে। ম্যাচে যে জিতবে সেই পৌঁছে যাবে সেমিফাইলে। তবে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং ব্যার্থতায় প্রথমবারের মত সেমিতে যাওয়ার সুযোগ হাতে পেয়েও তা হারাতে হয়েছে।

রোববার অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিপক্ষে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় পাকিস্তান এবং সেমিফাইনালে উঠে যায়। এরপরই বাংলাদেশের সমালোচনা করে পাকিস্তানি এক টিভি অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি। শুধু তাই নয় বাংলাদেশ দলের সাথে যুক্ত থাকলে, সেটা অধিনায়ক কিংবা কোচ হিসেবে, তাহলে তিনি টাইগার ব্যাটারদের মানসিক চিকিৎসার জন্য মনোবিদের কাছে পাঠাতেন বলেও জানান। বিশেষ করে ওপেনার নাজমুল হাসান শান্তকে।

ওয়াসিম আকরাম বলেন, ‘খেলায় হারের জন্য বাংলাদেশকে নিজেদেরই দোষ দিতে হবে আর এটাই তাদের করা উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তাহলে আমি নিশ্চিত এই ছেলেদের মানসিক ডাক্তারের কাছে পাঠাতাম। কারণ একটা সময় খেলার রাশ ছিল বাংলাদেশের হাতেই। ৫৪ রানে ভালোই ব্যাট করছিলেন শান্ত এবং তখন সবকিছু ঠিকঠাক চলছিল। ২ উইকেটে ৭৩ রান করার কারণে আমি ভেবেছিলাম তারা ১৬০ রানে পৌঁছে যাবে। কিন্তু তখন শান্ত বেরিয়ে এসে অযথা ইফতিখারের বলে অদ্ভুত শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। আপনি যদি এক রান করেও সে সময় নিতে থাকতেন, তাহলে স্কোরটি খুব সহজেই ১৫৫-এ পৌঁছে যেত।’

এখানেই শেষ নয়। আকরাম মনে করেন, পাকিস্তান বোলিংয়ের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধেও নড়বড়ে স্ট্র্যাটেজি নিয়েছে সাকিব আল হাসানের দল। তিনি বলেন, ‘প্রতিপক্ষ অধিনায়ক উইকেট তোলার জন্য কোনও নির্দিষ্ট বোলারকে আক্রমণে নিয়ে আসছে,তখন ঝুঁকিপূর্ণ শট খেলতে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই হয়ে থাকে; কিন্তু বাংলাদেশি ব্যাটাররা শাহিনের ওভারকেই আক্রমণ করবে বলে ঠিক করে নিয়েছিল।’

প্রসঙ্গতঃ টি-টোয়েন্টি কেরিয়ারের নিজের সেরা বোলিং করে এই ম্যাচে চার উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

বাংলাদেশী ব্যাটসম্যানদের মানসিক চিকিৎসার প্রয়োজন: ওয়াসিম আকরাম

আপডেট সময় ০১:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২