ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সাদিও মানের ভক্তদের জন্য দুঃসংবাদ

সাদিও মানে। বর্তমান ফুটবল বিশ্বের নামিদামি তারকা তিনি। রয়েছে সারা বিশ্বে তার অগনিত ভক্তবৃন্দ। সেই ভক্তকূলের জন্য রয়েছে এবার দুঃসংবাদ। ইনজুরির কারণে সাদিও মানে থাকতে পারবেন না স্বপ্নের ফুটবল বিশ্বকাপ মঞ্চে।

সাদিও মানেকে ঘিরেই স্বপ্ন দেখছিল সেনেগাল। মানে নিজেও কদিন আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি করার লক্ষ্য তাদের।

২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আফ্রিকার দেশটি। সেটিই বিশ্বকাপের মঞ্চে সেনেগালের সেরা পারফরম্যান্স। আরও একবার বিশ্বকে চমকে দিতে চেয়েছিলেন মানে, মনে ছিল বড় স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্য, তিনি নিজেই থাকতে পারবেন না সেরাদের মঞ্চে।

সেনেগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার ঠিক ১৩ দিন আগে চোট পেয়েছেন ফরোয়ার্ড সাদিও মানে। মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট লাগে বায়ার্ন মিউনিখ তারকার।

খেলা শুরুর ২০ মিনিটের মাথায় চোট পান। তখনই যেন আন্দাজ করতে পেরেছিলেন, বড় রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিছুক্ষণ হতাশ হয়ে মাঠেই উদাসীনভাবে বসে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়েন মানে। শেষ পর্যন্ত ওই চোটই ছিটকে দিলো কাতার বিশ্বকাপ থেকে।

সেনেগাল এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। মানের চোটের যা পরিস্থিতি, তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। ফলে মানের মতো তারকাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে হবে সেনেগাল কোচকে।

কাতার বিশ্বকাপে গ্রুপ এ’তে রয়েছে সেনেগাল। একই গ্রুপে রয়েছে আয়োজক কাতার, ইকুয়েডর, এবং নেদারল্যান্ডস।

এবার তাঁর ভক্তদের অপেক্ষার পালা,  স্বপ্নের ফুটবলার  তারাতারি সুস্থ হয়ে বিশ্বকাপের আসর মাতাবেন।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সাদিও মানের ভক্তদের জন্য দুঃসংবাদ

আপডেট সময় ০১:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২