ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

দুই ইংলিশ ব্যাটারের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ভারত

ইন্ডিয়া ক্রিকেট টিম বলে কথা। তাই বলে এভাবে দুই ইংলিশ ব্যাটারের ব্যাটিং ঝড়ে উড়ে যাবে দলটি। সত্যি বলতে এমন বাজেভাবে হারবে ভারত হয়তো কল্পনাও করেনি। মঞ্চটা সেমিফাইনাল হলেও লড়াইয়ে ছিটেফোঁটাও দেখাতে পারলেন না ভারতীয় বোলাররা। অ্যাডিলেড ওভালে রোহিত শর্মাদের পাড়ার দল বানিয়ে ছেড়েছে ইংল্যান্ড। ১০ উইকেটের দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। ১৩ নভেম্বর মেলবোর্নের শিরোপা জয়ের লক্ষ্য পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

ফিফটি করার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি। ক্রিস জর্ডানের শিকার হয়ে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে এরপরই স্বরূপে দেখা দেন পান্ডিয়া। ঋষভ পন্ত (৬) ও রবিচন্দ্রন অশ্বিনের (০ *) সঙ্গ নিয়ে ভারতকে ৬ উইকেটে ১৬৮ রানের পুঁজি এনে দেন এই অলরাউন্ডার। ইনিংসে শেষ বলে চার মারতে গিয়ে স্টাম্পে পা লাগিয়ে রানআউট হন পান্ডিয়া। তাঁর ৩৩ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৫ ছয়ে। ইংলিশদের হয়ে ৩ উইকেট নিয়েছেন জর্ডান।

তবে এই লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। দুজনের নিরবচ্ছিন্ন জুটিতে মাত্র ১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান করে জয় তুলে নেয় ইংলিশরা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের ওপেনিং জুটিও।

হেলস করেন ৪৭ বলে ৪ চার ও ৭ ছয়ে  ৮৬ রান। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ৪৯ বলে ৯ চার ও ৩ ছয়ে ৮০ রানের ইনিংস খেলেন বাটলার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

দুই ইংলিশ ব্যাটারের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ভারত

আপডেট সময় ০৬:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২