ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

আমি এটা শেষ হিসেবেই খেলবো: নেইমার

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা ফুটবলার নেইমার। তিনি ‍জুনিয়র ফুটবলের উজ্জ্বল তারা হবেন, এমন আলোচনা ছিল তার ফুটবলে আসার অনেক আগে থেকেই। পরে সান্তোস থেকে বার্সেলোনায় এসে ওই পথে ভালোভাবেই ছিলেন তিনি।

এরপর পিএসজিতে গিয়ে পারফর্ম করেছেন। তবে ইনজুরির সঙ্গে নানা কারণে সেভাবে আসতে পারেননি সেরাদের আলোচনায়।ব্রাজিলিয়ান তারকা অবশ্য বলছেন, নিজেকে সেরাদের কাতারে রাখা পছন্দ না তার। বিশ্বকাপের আগে তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট। সেখানে তার কাছে প্রশ্ন করা হয়, ব্রাজিলের ইতিহাসে সেরাদের নিয়ে। প্রসঙ্গক্রমে নেইমার জানান, ফুটবল ইতিহাসের সেরাদের কাতারে না হলেও কারো হৃদয়ে তার নাম থাকবে।

ব্রাজিলের সেরার প্রশ্নে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা সেরা? এটা কঠিন। ব্রাজিলের ফুটবল সৌভাগ্যবান কারণ এখানে অনেকেই খেলেছেন। তাদের কাউকে কাউকে আমি খেলতে দেখেছি। বাকিদের দেখার সুযোগ হয়নি, কিন্তু তাদের গল্প জানি। একজনের নাম বলা কঠিন। রোনালদিনহো গোচো, জিকো। ’

নিজেকে কোথায় রাখবেন? এমন প্রশ্নে নেইমারের জবাব, ‘আমি আলাদা, সুখী মানুষ। নিজের ব্যাপারে কথা বলতে পছন্দ করি না, সেরাদের কাতারে রাখাও। আমি ফুটবল খেলতে ভালোবাসি, জিততেও। প্রতিদিন নিজেকে আরও ভালো জায়গায় দেখতে চাই। আমি নিজের সতীর্থদের সাহায্য করতে চাই, যেটা মূল ব্যাপার। আশা করি আমার নাম ফুটবল ইতিহাসে খোদাই করা থাকবে। যদি ফুটবলে না হয়, তাহলে কারো জীবনে। ’

সপ্তাহখানেক পর কাতারে বসতে যাচ্ছে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের ট্রফি এখনও ছুঁয়ে দেখা হয়নি নেইমারের। বয়স কেবলই ৩০ হয়েছে। চাইলেই আরেকটা বিশ্বকাপ স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। কিন্তু নেইমার নিশ্চয়তা দিচ্ছেন না তার। জানিয়েছেন, কাতার বিশ্বকাপে খেলবেন নিজের শেষ হিসেবে।

নেইমার বলেন, ‘আমি এটা শেষ হিসেবেই খেলবো। বাবার সঙ্গে কথা হয়, সবসময়ই বলি আমরা প্রতিটি ম্যাচই এমনভাবে দেখি যে এটাই শেষ; কারণ আগামীকাল কী হবে আপনি জানেন না। আমি আপনাকে নিশ্চিত করতে পারবো না আরেকটা বিশ্বকাপ খেলবো অথবা..আমি সত্যিই জানি না। এটাকেই শেষ বিশ্বকাপ হিসেবে খেলবো। হয়তো আরেকটা বিশ্বকাপ খেলবো অথবা না। এটা নির্ভর করে…কোচও বদলাবো। আমি জানি না কোচ আমাকে পছন্দ করবে কি না। ’

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

আমি এটা শেষ হিসেবেই খেলবো: নেইমার

আপডেট সময় ১২:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২